সোমবার বিকেলে জেলার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে জহিরুল ইসলাম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু একই গ্রামের জাহাঙ্গীর আলম ছেলে।
অপরদিকে খালিয়াজুরী উপজেলায় হাওরের পানিতে ডুবে সাবিত্রী রানী দাস (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাবিত্রী রানী স্থানীয় নিতাই দাসের স্ত্রী।
.png)
জানা যায়, সোমবার বিকেলে বাড়ির উঠানে মায়ের সঙ্গে খেলা করছিল শিশু জহিরুল। এ সময় শিশুটির মা রান্নার কাজের ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে শিশু জহিরুল উঠানের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর রান্নাঘর শেষ করে উঠানে শিশুটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার এসআই আশিকুর রহমান জানান, শিশুটি মরদেহ পরিবারের সদস্যদের কাছের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার জানান, হাওরের পানিতে থালাবাসন পরিষ্কারের সময় হয়তো পানিতে পড়ে যান সাবিত্রী রানী। পরে স্বজনরা হাওরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে জানান।