ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ৬ জুলাই ২০২৩
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুরে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আরাফাত (৮) মধ্যম বিজয়পুর গ্রামের রওশন আলীর ছেলে ও পাশের বাড়ির মনির হোসেনের ছেলে সায়েম (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরী।

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাবা রওশন আলীর সঙ্গে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। জলাশয়ের এক পাশে রওশন আলী মাছ শিকার করছিলেন। আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ শিকারের চেষ্টা করছিল। ঐ সময় অসাবধানতাবশত তারা দুজনে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি দেবাশিষ চৌধুরী জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে শিশুদের উদ্ধার করে তাদের পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!