[ দেশজুড়ে ]
হাওরে ডুবে প্রাণ গেল শিশু মাহিনের
ছবিতে মাহিন মিয়া
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিন মিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা বড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে মৃত মাহিন মিয়া একই গ্রামের মো. আশিক মিয়ার ছেলে। মাহিন বাজুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে বাহির হয় মাহিন মিয়া। এরপর আর বাড়ি ফিরে আসেনি। বিকেল হয়ে গেলেও মাহিন বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে হাওরের পানিতে মাহিনের ভাসমান লাশ পাওয়া যায়।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খাঁন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!