ইশানের বড় ভাই দীপ বলেন, ইশান নন্দি পোগোজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আমাদের বাসা ১০৩ নং শাঁখারী বাজার এলাকায়। আমার বাবার নাম সত্যজিৎ নন্দি।
তিনি আরো বলেন, আমার ছোট ভাই আজ দুপুরে মাঠে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে বন্ধুদের সঙ্গে বংশাল পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় গোসল করতে গিয়ে হঠাৎপানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আমাদের খবর দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড মেডিকেল হাসপাতালে নিয়ে যাই।
.png)
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।