রোববার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরমান ঐ এলাকার মাতাব্বর বাড়ির মো. কামাল হোসেনের ছেলে।
জানা যায়, রোববার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আরমান। এ সময় তার মা ঘরে কাজ করছিলেন। পরে তিনি বের হয়ে আরমানকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশু আরমানকে ভাসতে দেখেন তার মা। এ সময় তিনি শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসক আরামানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।