[ দেশজুড়ে ]
বদ্ধ ঘরে যুবকের মরদেহ পচে দুর্গন্ধ, অতঃপর...
ফাইল ফটো
গাজীপুরের কালীগঞ্জে বদ্ধ ঘর থেকে রমজান ফকির নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউপির টিওরী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রমজান উপজেলার তুমলিয়া ইউপির টিওরী গ্রামের ফালু ফকিরের ছেলে। তিনি মানুষিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান।
.png)
ওসি বলেন, দুর্গন্ধ পেয়ে বেলা ১১টার দিকে থানায় ফোন করে বিষয়টি জানান স্থানীয়রা। পরে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই ঘরটি ভেতর থেকে আটকানো। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে বিছানায় ওই যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পাই।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, তিনি স্বাভাবিক ভাবেই মারা গেছেন। তবে যেহেতু তার মানসিক সমস্যা ছিল, তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!