ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

ডোমার (নালফামারী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ২০ জুলাই ২০২৩
নীলফামারীতে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর ডোমারে ধর্ষণের অভিযোগে দিলীপ চন্দ্র রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর মটুকপুর সরকার পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার ভুক্তভোগী ঐ নারীর ভাইয়ের দায়ের করা মামলায় ডোমার পুলিশ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে দিলীপকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্ত এক নারী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। গত ১৫ জুলাই শনিবার সকাল অনুমান ১১টার দিকে ফসলের মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ঐ নারী। দিলীপ চন্দ্র প্রতিবেশী হওয়ার সুবাদে ঐ নারীকে বাড়ি ফেরার পথে একা পেয়ে নিজ বাড়ির পাশের খড়ের পালার আড়ালে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন।

Advertisement

লোকলজ্জার ভয়ে কাউকে না বললেও অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ হয়। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করেন।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, ভুক্তভোগী নারীর ভাইয়ের দায়ের করা মামলায় দিলীপ চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!