নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নোয়াবাড়ির রফিক উল্লার ছেলে আবদুল্লাহ আল মামুন ছিদ্দিক। এক ভাই তিন বোনের মধ্যে সবার বড় তিনি।
জানা যায়, আবদুল্লাহ আল মামুন ছিদ্দিক চট্টগ্রামের বটতলি রেলস্টেশনে খালাতো ভাই মোহরার সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে যান। পরে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
.png)
চলতি মাসের শুরুর দিকে আবদুল্লাহ আল মামুন ছিদ্দিককে চট্টগ্রামের বটতলি রেলস্টেশনে দেখেন তার চাচাতো ভাই নুর মোহাম্মদ। বিষয়টি নুর মোহাম্মদ তার পরিবারকে জানান। এরপর মামুনের বাবা রফিক উল্লা ও মা আয়েশা খাতুন চট্টগ্রাম গিয়ে নুর মোহাম্মদের সহযোগিতায় আবদুল্লাহ আল মামুন ছিদ্দিককে বাড়িতে ফিরিয়ে আনেন।
আবদুল্লাহ আল মামুনের মা-বাবা জানান, সন্তানকে পেয়ে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এখন আর তাকে কোথাও যেতে দেবেন না বলেও জানান তিনি।
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ বছর পর হারানো ছেলেকে ফিরে পেয়ে ঐ পরিবারের আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তারা ছেলেকে পরিবারের সঙ্গে রেখে বাকি জীবন অতিবাহিত করতে চান।