ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাংনীতে সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ২২ জুলাই ২০২৩
গাংনীতে সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রের
ফাইল ফটো

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে আকাশ আহমেদ নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকাশ আহম্মেদ করমদি গ্রামের কুমারপাড়ার রাহিদুল ইসলামের ছেলে। তিনি  করমদি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আকাশ। ওই সময় ঘুমন্ত অবস্থায় আকাশের গলায় মামড় দেয় বিষধর সাপ। রাতেই তাকে স্থানীয় এক ওঝাঁ’র (কবিরাজ) কাছে নিলে তিনি ঝাঁড়ফুক করে দেন। শনিবার সকালে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান আকাশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!