[ দেশজুড়ে ]
রাণীনগরে পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
রাণীনগর থানা। ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে পড়ে ১৪ মাস বয়সী শিশু তাসলিমা খাতুনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়গাছা ইউপির ভাদালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাসলিমা খাতুন ভাদালিয়া গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি জানান, শিশু তাসলিমা দুপুর ১২টার দিকে বাড়ির উঠান-পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পবিরারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে শিশু তাসলিমাকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। এ সময় তাসলিমাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!