ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২২ জুলাই ২০২৩
মাদারীপুরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ
মাদারীপুরের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের আয়োজনে শনিবার বিকেলে মাদারীপুর শহরের শিল্পকলা একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা যুবলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য হাসিবুর রহমান খান। 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রিজেন, সহ সভাপতি আক্তার হাওলাদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মামুন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী রিপন প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!