[ দেশজুড়ে ]
ফুটবল খেলায় ঝগড়া, লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় ঝগড়ার জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শরীফনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সেলিম মিয়া শরীফনগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।
আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
স্থানীয়রা জানান, বিকেলে শরীফনগর খেলার মাঠে ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালে সেলিমের সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের ঝগড়া হয়। এর জেরে খেলা শেষে ফেরার পথে প্রতিপক্ষের দু’জন সেলিমের ওপর হামলা করেন। এ সময় সেলিমের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাসুক আলী জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!