ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশে খালে ভাসছিল শিশুর মরদেহ 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭, ২৩ জুলাই ২০২৩
বাড়ির পাশে খালে ভাসছিল শিশুর মরদেহ 
ফাইল ফটো

ঝালকাঠি নলছিটি উপজেলায় খালের পানিতে ডুবে মোহাম্মদ রিফাত আকন নামে পাঁচ বছরের এক শিশু মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রিফাত ওই এলাকার জামাল আকনের ছেলে। 

জানা গেছে, দুপুরে বাড়ির সামনে স্কুলের মাঠে খেলা করছিল রিফাত। পাশেই ছিল খাল। একপর্যায়ে  ওই খালের পানিতে পড়ে যায় সে। অনেকক্ষণ তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রিফাতের দাদি শিরিন বেগম বাড়ির পশ্চিম পাশের খালে রিফাতকে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেনি চিকিৎসক। 

Advertisement

নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!