শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় ওই শিক্ষককে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
.png)
তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক। সেটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।