ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ২৩ জুলাই ২০২৩
সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী গ্রামের গোলাম হোসেনের ছেলে।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আসামি মনিরুল প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতেন। ২০১৩ সালের ১৫ জুলাই রাতে সেহেরি খাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী সাবিনাকে লাঠি দিয়ে ঘরের ভেতর বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থালেই ঐ নারী মারা যান।

এদিকে, স্থানীয়রা ঘরের বাইরের দিক থেকে দরজা লাগিয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে সাবিনার মরদেহ উদ্ধারসহ মনিরুলকে গ্রেফতার করে। এ ঘটনায় ঐ দিনই নিহতের মা আঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গ্রেফতারকৃত মনিরুল ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

এ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার এ রায় দেন। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেন।

এ মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল বারী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!