ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২৩ জুলাই ২০২৩
দিনাজপুরে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে বাবা তালা কিস্কুকে হত্যার দায়ে ছেলে বৈদ্দ কিস্কুর (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

রোববার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুরের উপজাতি পাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তার মা ও বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় বাবা তালা কিস্কু প্রতিবাদ করলে বৈদ্দ কিস্কু কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে এলাকাবাসী তালা কিস্কুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিস্কুর মৃত্যু হয়। এ ঘটনায় সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করেন।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘ পাঁচ বছর পর এ মামলার বিচার সম্পন্ন হলো। মামালার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান এই আইনজীবী।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!