মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নিলা ওরফে কনা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে।
.png)
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালানোর সময় বাস যাত্রী নিলার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।