ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ বছর পর ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১৮ জুলাই ২০২৩
১৫ বছর পর ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আতাউর রহমান পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আতাউর রহমান লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের উমর দালালের ছেলে।

Advertisement

জানা যায়, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর লালপুর উপজেলায় নিজ বাড়ির ২৫ গজ দূরে দুুপুরে প্রকৃতির ডাকে সারা দিতে আখের জমিতে গেলে তাকে ধরে ধর্ষণ করে ওই ব্যক্তি। এ ঘটনা স্বামীকে জানায় ভুক্তভোগী। পরে ৪ অক্টোবর আতাউর রহমানকে অভিযুক্ত করে লালপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ আতাউর রহমানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতাউর ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ আতাউরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার এই রায় প্রদান করেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!