ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদালত থেকে ফিরতেই বাবাকে হাতুড়িপেটা করল ছেলে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২৫ জুলাই ২০২৩
আদালত থেকে ফিরতেই বাবাকে হাতুড়িপেটা করল ছেলে
আহত ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বাবা ফজলুর রহমানের কাছ থেকে জমি লিখে নিতে চেয়েছিলেন ছেলে খোয়াজ। জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধর করেন তিনি। ফলে ছেলে খোয়াজের নামে মামলা করেন তিনি। ওই মামলায় সোমবার (২৪ জুলাই) নাটোর কোর্টে মামলা শুনানির তারিখ ছিল। এজন্য আদালতে যান বাবা ফজলুর। আদালত থেকে বাড়িতে ফিরতেই বাবাকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করেন ছেলে। এ সময় নাতি ও নাতির বউ রড দিয়ে মারধর করেন। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলেন বাবা ফজলুর রহমান।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে। আহত ফজলুর রহমানকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছেলে খোয়াজ উদ্দিন, নাতি জামিল হোসেন ও জামিলের বউ মেরিনা খাতুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ফজলুর রহমান। 

আহত ফজলুর রহমান বলেন, গত জানুয়ারিতে খোয়াজ আমার কাছ থেকে জোর করে জমি লিখে নিতে চায়। জমি লিখে না দেওয়ায় আমাকে মারধর করে। ফলে তার নামে মামলা করি। সোমবার নাটোর কোর্টে মামলা শুনানির তারিখ ছিল। এজন্য আমি আদালতে যাই। আদালত থেকে বাড়িতে ফিরলে আমার ছেলে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এ সময় নাতি ও নাতির বউ রড দিয়ে মারধর করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার পাঞ্জাবির পকেটে থাকা নগদ এক লাখ টাকাও ছিনিয়ে নেয় তারা। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন।

Advertisement

গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!