ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু চুরির অভিযোগে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৫ জুলাই ২০২৩
গরু চুরির অভিযোগে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র মো. আবুল হোসেন ফারুক, উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার পুত্র সাইফুল ইসলাম ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর পুত্র ওমর ফারুক।

পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার মাধখলা এলাকায় ৩টি বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে প্রথমে সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুককে আটক করে। 

Advertisement

জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মাসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক ও চোরাই ৩টি বাছুর উদ্ধার করে। 

হোসেনপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার জানান, মঙ্গলবার গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু গরু চুরি ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চুরি
লিংক সফলভাবে কপি হয়েছে!