মঙ্গলবার দুপুরে হোসেনপুর-পাকুন্দিয়া সড়কের বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসান উপজেলার জামাইল গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
জানা যায়, দুপুর ১টার দিকে তাহসান দাদির সঙ্গে হেঁটে হোসেনপুর বাজারে যাচ্ছিল। এ সময় ব্রহ্মপুত্র নদ থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক তাহসানকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাহসানকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাহসানকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান।
.png)
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।