[ দেশজুড়ে ]
কালিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
ফাইল ফটো
সাতক্ষীরার কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের জিরোনগাছা মোড়ে ট্রাকচাপায় জিম নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিম কালিগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নানার সঙ্গে রাস্তার পাশে হাটছিল জিম। ওই সময় বালুভর্তি একটি ট্রাক সামনে থেকে জিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিম। এ সময় সড়ক থেকে ছিটকে পড়েন তার নানা।
.png)
কালিগঞ্জ থানার বাবুল আক্তার জানান, শিশু জিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ট্রাকটি আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!