ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্পে রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৩, ২৭ জুলাই ২০২৩
ক্যাম্পে রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের নিজ ঘর থেকে এক রোহিঙ্গাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইসহাক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লক-এ/১ মোহাম্মদের ছেলে।

বুধবার (২৬ জুলাই) উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একইদিন দুপুর ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা ইসহাককে তুলে নিয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে ক্যাম্প-২ ইস্টের ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়। নিহতের চোখের উপর, হাতে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, এসআই বরকত উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি এপিবিএন এর সহায়তায় উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!