ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডোবায় ডুবে প্রাণ গেল মামা-ভাগনির

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ২৭ জুলাই ২০২৩
ডোবায় ডুবে প্রাণ গেল মামা-ভাগনির
প্রতীকী ছবি

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে মিজানুর রহমান (৩) এবং জান্নাতী আকতার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনি।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিজানুর রহমান ঐ গ্রামের আনছার আলীর ছেলে এবং জান্নাতী আকতার একই গ্রামের আজাদুল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, মিজানুর ও জান্নাতি আক্তার বাড়ির সামনে খেলছিল। হঠাৎ সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবার সামনে গিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঐ ডোবার পানি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন স্বজনরা।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!