ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালের পানিতে ডুবে মামা-ভাগনির মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২৫ জুলাই ২০২৩
খালের পানিতে ডুবে মামা-ভাগনির মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে চার বছর বয়সী সাব্বির হোসেন ও  তিন বছরের ইভা মনি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউপির পাথারীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাব্বির হোসেন ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি ধরনিবাড়ি ইউপির ফজলাল রহমানের মেয়ে। শিশু দুটি সম্পর্কে মামা-ভাগনি।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, শিশু দুইটি বাড়ির পাশের একটি খালের পাড়ে খেলাধুলা করছিল। এক সময় তারা খালে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ইভাকে খালে ভাসতে দেখে। তাকে উদ্ধার করতে গিয়ে সাব্বির হোসেনকে দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!