বুধবার রাতে নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের ড্যাংগা বাড়ির গোলাপ মিয়া ও হাজি বাড়ির নাসির মিয়ার মধ্যে গোষ্ঠীগত বিরোধ রয়েছে। এরই জেরে বুধবার সন্ধ্যায় দুইপক্ষের লোকজন মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী শিশুসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে গোলাপ মিয়া এবং পাশা মিয়াকে ঢাকায় পাঠানো হয়।
.png)
এছাড়া আতাউর রহমান, ইসমাইল মিয়া, রবিউল্লাহ, আনোয়ার হোসেন ও উবায়দুল হককে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, একই গোষ্ঠীর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।