সোমবার বিকেলে দুর্গাপুরের কৃষ্ণেরচর বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোচালক সাদেক মিয়া, অটোযাত্রী আছিয়া খাতুন, বকুল নাহার এবং রাশিদা খাতুন। তাদের সবার বাড়ি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে।
স্থানীয়রা জানান, অটোযোগে বেড়াতে যাচ্ছিলেন তারা। পথে কৃষ্ণেরচর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার তাদের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।