ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ১০ মে ২০২৩
ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক কন্যাসহ মা নিহত হয়েছেন।

নিহতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন ও তার শিশু কন্যা। 

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা প্রসবের পর বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেয়া হচ্ছিল। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।

Advertisement

প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা ৩ টার দিকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো ৪-৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মা ও নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে খুলনায় পাঠানো হয়েছে বলে জানান। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!