ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা মাগুরা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৭ জুলাই ২০২৩
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা মাগুরা
ছবি: ডেইলি বাংলাদেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে নির্ধারিত টার্গেটের প্রায় তিনগুণ নিবন্ধন সম্পন্ন করে এক নাগারে গত তিন মাসে দেশের শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়েছে মাগুরা জেলা।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এ তথ্য জানান। 

সভায় জানানো হয়, গত মে, জুন ও জুলাই মাসে এক নাগারে নির্ধারিত টার্গেটের ২৮৭ শতাংশ বেশি অর্জন করে সারাদেশের মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছে। গত বুধবার খুলনার বিভাগীয় কমিশনার মাগুরার জেলা প্রশাসকের কাছে এ স্বীকৃতির ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন মাসুদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও সাংবাদিক রূপক আইচ প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!