ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় সার-বীজ বিতরণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৯, ২০ জুন ২০২৩
মাগুরায় সার-বীজ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা সদর উপজেলায় কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধান বীজ, পেঁয়াজ বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সদর উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল- হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক বিষ্ণুপদ বিশ্বাস, উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম।  

অনুষ্ঠানে চলতি আমন ধান মৌসুমে মাগুরা সদর উপজেলা প্রায় চার হাজার কৃষকের মাঝে ধান ও পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে মাগুরা সদর উপজেলার হাজিপুর, আঠারখাদা, কছুন্দি ও শত্রুজিৎপুর ইউনিয়নের এক হাজার ৯০ জন কৃষকের মাঝে প্রতিজনকে বিনামূল্যে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১৫০ জন কৃষককে এক কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি এবং ২০ কেজি এমওপি সারসহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!