ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বৃদ্ধের লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ২৭ জুলাই ২০২৩
পঞ্চগড়ে বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শহিদুল একই এলাকার আব্দুল রহমানের ছেলে।

জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাঠে গরু আনতে যান শহিদুল ইসলাম। পরে সন্ধ্যা পার হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে একটি কালভার্টের নিচে পানিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

Advertisement

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!