[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসমা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। নিহত আসমা বেগম ঐ গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।
.png)
ঘটনা সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জের ধরে ঐ গৃহবধূকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী ইয়াসিন পলাতক রয়েছেন।
তিনি আরো বলেন, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!