ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহজাদপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২২ জুলাই ২০২৩
শাহজাদপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারের দক্ষিণ পাশের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বেশকিছু দিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকতেন। আজ সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম এসে লাশের প্রাথমিকভাবে সুরতহাল করেন এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছেন।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে তারা এসেও লাশ শনাক্তের চেষ্টা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, তালগাছি থেকে লাশটি উদ্ধার করে শাহজাদপুর থানায় রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!