[ দেশজুড়ে ]
বগুড়ায় বাস উল্টে খাদে, দুই নারী নিহত
ফাইল ফটো
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস উল্টে খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। হতাহতরা বাস যাত্রী ছিলেন।
শনিবার ভোরে ওই উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামাদার পুকুরের রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৩০ বছরের রোকসানা পারভীন ও ৫০ বছর বয়সী জেলমা বেগম। এর মধ্য নিহত রোকসানা বরিশালের বাসিন্দা এবং জেলমা লালমনিরহাটের বাসিন্দা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী।
তিনি বলেন, যাত্রী নিয়ে বরিশাল থেকে লালমনিরহাট যাচ্ছিল বাসটি। পথে রুপিহার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরো একজন।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই দুলাল হোসেন বলেন, ওই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১৫ জন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!