বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজউদ্দৌলা ঐ উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের বাসিন্দা। কিছু দিন আগে তিনি ওমান থেকে দেশে ফিরেছেন।
.png)
নিহতের ছেলে মাইন উদ্দিন সুমন বলেন, আমার বাবা কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।