ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে অটোরিকশা-লরি সংঘর্ষে নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২৭ জুলাই ২০২৩
কালীগঞ্জে অটোরিকশা-লরি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে মানতী চৌধুরী নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের দেওতলা এলাকায় গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মানতী চৌধুরী কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বড়ভোলা গ্রামের নারায়ণ চন্দ্রের স্ত্রী।

জানা যায়, বিকেলে গাজীপুরে চোখের ডাক্তার দেখানোর পর অটোরিকশায় করে কালীগঞ্জে ফিরছিলেন। পথে দেওতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মানতী চৌধুরী মাথায় ও হাতে আঘাত পান। মানতী চৌধুরীকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!