নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে শাহিন।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, পত্নীতলা থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার থেকে আসা একটি আম পরিবহনকারী পিকআপের সঙ্গে মাছ পরিবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের ড্রাইভার ও সহযোগী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত পিকআপ দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।