ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ১৩ জুলাই ২০২৩
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের 
নবীগঞ্জ থানা। ফাইল ফটো

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমাম বাড়ি পুরানগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমাম বাড়ি পুরানগাঁও এলাকায় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, সিএনজি অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!