নিহত মো. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের নবীগঞ্জ এলাকার মো. শাহজাহানের ছেলে।
বুধবার শাহাদাতের ছোট ভাই মো. জামাল উদ্দিন মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, স্থানীয় সময় গত ৮ জুলাই ভোর ৫টার দিকে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহাদাত। সেই দেশের পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আইয়ুন নামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ওসি মো. সোলাইমান জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ঐ প্রবাসীর পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে পুলিশ।