[ খেলা ]
এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলবেন চার বাংলাদেশি
ছবি: সংগ্রহীত
থাইল্যান্ডের ব্যাঙ্ককে আজ শুরু হবে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে চার অথ্যালেট। সেখানে ইমানুর রহমান দৌড়াবেন ১০০ মিটারে। রাকিব হাসান ও জহির রায়হান দৌড়াবেন ২০০ মিটারে।একমাত্র নারী অ্যাথলেট রিতু আক্তার অংশ নেবেন হাই জাম্পে।
সূচিতে প্রথম দিনই রাখা হয়েছে ১০০ মিটার রিলে। কিন্তু পরদিনই ১০০ মিটার স্প্রিন্ট। এ নিয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলাম বলেন ‘রিলেতে আমরা অংশ নেব কি না, এটা ইমরানের ওপর নির্ভর করছিল। ওকে জিজ্ঞাসা করা হলে ও না বলেছে। সে কারণেই রিলেতে আর অংশ নেওয়া হচ্ছে না।’
আসরে ১০০ মিটার স্প্রিন্টে শুধু ইমরানই অংশ নিচ্ছেন। এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নের এবার এশিয়ান আউটডোর পরীক্ষা। ইমরানের আগে মোহাম্মদ ইসমাইল বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব জিতেছেন। লং জাম্পও করেন তিনি। থাইল্যান্ডে সেই লং জাম্পেই শুধু অংশ নিচ্ছেন তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!