বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে ২টি ৪তলা ভবনের আংশিক, ৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৬টি টিনশেড, ৩টি বাঁশের জেটিসহ মোট ২১টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক শহীদুল্লাহ, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
বৃহস্পতিবার বিকেলে শীতলক্ষ্যা নদীতে অভ্যন্তরীণ নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকার শাজাহান মিয়ার ছেলে ওমর ফারুক এবং আব্দুল বাতেনের ছেলে আমজাদকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কাচপুর ব্রিজের নিচে নদীর জায়গায় বালু রাখার অপরাধে তা নিলামে ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শহীদুল্লা