ভুক্তভোগী ওই তরুণী ময়মসিংহের গাংগিনাপাড় এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্সে পড়েন। এদিকে প্রেমিক উৎস দেবনাথ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছেন। তিনি এখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন।
জানা যায়, সম্প্রতি প্রেমিক বিয়ের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে প্রেমিকের বাড়িতে আসেন ওই প্রেমিকা। এ সময় প্রেমিকের পরিবারের লোকজন তাকে গালিগালাজ ও শারিরীকভাবে হেনস্থা করে। পরে প্রেমিক কোনো ব্যবস্থা না নিলে বিকেলে তার সঙ্গে অভিমান করে বিষপান করেন তিনি। এ সময় বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক। পরে প্রতিবেশীরা দ্রুত ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠান।
.png)
ভুক্তভোগী ওই তরুণীর মা বলেন, আমার মেয়ের সঙ্গে উৎসের সাত বছরের প্রেমের সম্পর্ক। দুজনেই উচ্চশিক্ষা গ্রহণ করছে। আমরাও তাদের এ সম্পর্ক মেনে নিয়েছি। কিন্তু বেশকিছু দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। পরে শুনতে পাই উৎস বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এ খবরে আমার মেয়ে উৎসের চলে যায়। পরে তাদের পরিবারের লোকজন নানাভাবে তাকে হেনস্তা করে এবং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। একপর্যায়ে আমার মেয়ে অভিমান করে বিষপান করে। পরে আশপাশের লোকের সহায়তায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এখন আমার মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
তিনি বলেন, এ ঘটনায় আমরা শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।