[ দেশজুড়ে ]
কক্সবাজারে শিশুর গলা কাটা লাশ উদ্ধার
ফাইল ফটো
কক্সবাজারের ঝিলংজা জেলগেট সংলগ্ন উত্তরণ এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর থানার ওসি রফিকুল ইসলাম।
এর আগে, দুপুরের দিকে উত্তরণের কাটাপাহাড় নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি টোকাই হিসেবে কাজ করতো বলে জানা গেছে। তার বাড়ি চকরিয়া উপজেলায় হতে পারে বলে নিহতের সঙ্গে কাজ করা কয়েকজন ছেলে জানায়। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
.png)
ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার সঠিক পরিচয় এখনো জানা যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!