রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এই দম্পতির স্বামীর নাম জুয়েল (২৮) ও স্ত্রীর নাম নাসরিন (২২)। আমরা ধারনা করছি, আর্থিক অসচ্ছলতার কারণে এই দম্পতি আত্মহত্যা করেছে।
তিনি বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সঙ্গে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।
.png)
ওসি রফিকুল ইসলাম আরো বলেন, জুয়েল মাটি কাটার কাজ করতেন এবং নাসরিন গৃহকর্মীর কাজ করতেন। স্বামী অসুস্থ হওয়ায় সেটিও করতে পারতেন না।
জুয়েলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম এবং নাসরিনের কিশোরগঞ্জে। পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওসি।