ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ২৫ জুলাই ২০২৩
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর বনশ্রীতে স্বপ্না আক্তার (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর মতলব উপজেলার পয়েলী মিয়াজী বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে স্বপ্না।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বনশ্রীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মিয়া ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

স্বপ্না আক্তারের ছোট বোন সাবিনা আক্তার জানান, মঙ্গলবার সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন স্বপ্না। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতাল নেয়া হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কোনো একটি বিষয়ে আপুর মন খারাপ ছিল। তিনদিন ধরে তিনি চুপচাপ ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!