ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে আগুনে পুড়ল ৪ বসতঘর, ক্ষতি ২০ লাখ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৯ জুলাই ২০২৩
ভৈরবে আগুনে পুড়ল ৪ বসতঘর, ক্ষতি ২০ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর ও মালামাল। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারগুলোর দাবি। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, ধারণা করা হচ্ছে- কাজি বাড়ির হেনা বেগমের ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দেখতে দেখতে আগুনের লেলিহান মুহূর্তের মধ্যে তা পুড়ো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে এ সময় কাজি আ. মালেক মিয়া, হেনা বেগমের বসতঘরের চারটি রুমের আসবাবপত্র, ফ্রিজ, সিলিং ফ্যান, নগদ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার পুড়ে যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

এ বিষযে কাজি আ. মালেক বলেন, আগুনে পুড়ে আমার ঘরের আসবাবপত্র, জমির দলিল, নগদ টাকাসহ আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হেনা বেগম বলেন, ঘরে রক্ষিত নগত ২৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, খাট, আলমারিসহ সমস্ত মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন পথে বসে গেছি। ঘরে ঘুমানোর ব্যবস্থা নেই। সরকারের সহযোগিতা কামনা করি।

এ বিষযে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আমরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!