ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মধুমতি নদীতে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২৯ জুলাই ২০২৩
মধুমতি নদীতে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের
ফাইল ফটো

ফরিদপুরের আলফাডাঙ্গার মধুমতি নদীতে গোসল করতে নেমে আকিদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আকিদুল উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মিলন মোল্লার ছেলে। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অনার্সের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, শনিবার দুপুরে খোলাবাড়িয়া গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নামেন আকিদুল। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম গিয়ে ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আকিদুল মৃগী রোগী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা একজন দরিদ্র দিনমজুর। অনেক কষ্টে একমাত্র ছেলেকে তারা পড়াশোনা করিয়ে বড় করে তুলছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!