ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ৩

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৯ জুলাই ২০২৩
কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ৩
দুর্ঘটনায় পতিত লেগুনা- ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের মারুফ ও অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

আহতরা হলেন, নিহত মারুফের দাদি আছিয়া খাতুন, ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক ও পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলের দিকে ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান গাড়ির সঙ্গে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত ও তিনযাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!