[ দেশজুড়ে ]
শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রিফাত আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রিফাত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভিতরবন্দের আ. মান্নানের ছেলে।
জানা যায়, ট্রাকের মালামাল পরিমাপের জন্য সোনামসজিদ স্থলবন্দরের পাশে কয়লাবাড়ি এলাকায় একটি ওজন পরিমাপক যন্ত্র স্থাপনের কাজ চলছিল। সকাল ১০টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন রিফাত। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুকমল দেবনাথ জানান, মৃত রিফাতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!