আটককৃত উজ্জল হবিগঞ্জের মাধবপুর থানার মুড়াপাড়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাতে ভৈরব শহরের আ রহমান ফোরকানীয়া মাদরাসার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় উজ্জল মিয়াকে আটক করা হয়। পরে তার দখলে থাকা একটি টিনের চালের ড্রাম তাল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক এবং আটকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে।